সর্বশেষ আপডেট

স্বাস্থ্য

প্রযুক্তি

ভিডিও

Saturday, 7 May 2016

ডিপজল কন্যার কিছু অজানা কথা


অনেকেই হয়তো জানি না প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও পরিচালক মনোয়ার হোসেন ডিপজলের কন্যা অলিজা মনোয়ারের এগিয়ে যাওয়ার কথা।

আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত একজন মেকআপ আর্টিস্ট তার একমাত্র মেয়ে। বেশ কয়েক বছর আগে ইংল্যান্ডে আইন বিষয়ের ওপর পড়াশোনা করতে গিয়ে অলিজা স্পেশাল ইফেক্ট মেকআপসহ বিভিন্ন ফ্যাশন শোর মেকআপের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেন।

বর্তমানে তিনি প্রোস্থেটিক মেকআপের ওপর ইংল্যান্ডে পড়াশোনা করছেন। এরই মধ্যে মেকআপের ওপর আটটি কোর্স সম্পন্ন করেছেন তিনি। পাশাপাশি অলিজা লন্ডনের রেডব্রিজ কলেজে সহকারী শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন।
ফিল্ম, টেলিভিশন ও বিভিন্ন ফ্যাশন শোতে তার করা মেকআপ এরই মধ্যে সুনাম অর্জন করেছে। মার্চের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত বিশ্বখ্যাত প্যারিস ফ্যাশন শোতে অফিসিয়াল মেকআপ আর্টিস্ট হিসেবে তিনি কাজ করেন।

সেখানকার বিখ্যাত মডেলরা তার করা মেকআপ ও হেয়ার স্টাইল নিয়ে শোতে অংশ নেন। অক্সফোর্ডের অসমলিয়ান মিউজিয়ামে অনুষ্ঠিত অক্সফোর্ড ফ্যাশন উইকে হেয়ার স্টাইলিস্ট হিসেবে সেখানকার নামকরা মডেল বেকি মিলার, অ্যামি উইলকিনসন, চার্লি মে, সেলিনা এবং মেকআপ আর্টিস্ট হিসেবে কাইরিয়াকি অ্যারোনিস, মনিকা, এমা ও আনা বেক্সটারের মেকআপ করেন।

তার মেকআপ করা একটি সিনেমা আগামী মাসে কান চলচ্চিত্র উৎসবে অংশ নেবে। অলিজা শখের বশে মেকআপের ওপর কোর্স করেন এবং বিভিন্ন টিভি, ফিল্ম ও ফ্যাশন শোতে অংশ নিলেও এখন তা তার কাছে অনেকটাই প্রফেশন হয়ে গেছে।

তবে ফ্রিল্যান্স হিসেবেই কাজ করতে চান ডিপজল কন্যা।

Post a Comment

ওয়েব সাইট দেখার জন্য এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ

 
কপিরাইট ©২০১৬ Health And Wellness Related Portal
Distributed By : মোহাম্মদ নাবিল . Powered by: প্লাস আইটি