সর্বশেষ আপডেট

স্বাস্থ্য

প্রযুক্তি

ভিডিও

Friday, 29 April 2016

ব্রেকফাস্টে হয়ে যাক "স্বাস্থ্যকর" প্যানকেক

কে বলেছে স্বাদ আর স্বাস্থ্য পাশাপাশি যায় না? প্যানকেক খেতে ভালোবাসেন, কিন্তু স্বাস্থ্যের কথা চিন্তা করে খাওয়া হয়ে ওঠে না- পরিস্থিতি যদি এমনই হয়ে থাকে, তাহলে দেখে নিন সায়মা সুলতানার এই রেসিপিটি। প্যানকেকের দারুণ একটা "স্বাস্থ্যকর" রেসিপি জানাচ্ছেন তিনি।



উপকরণ
হোলমিল আটা ১ কাপ
বেকিং পাউডার হাফ চা চামচ
চিনি ২ টেবিল চামচ (চাইলে মধুও দিতে পারেন, চিনি ছাড়াও করতে পারেন)
ডিম ১ টি
দুধ ১ কাপ
বাটার বা অলিভ অয়েল ২ টেবল চামচ ( গলিয়ে নেয়া )
অল্প অলিভ অয়েল / বাটার ( ভাজার জন্য )

প্রনালি
-উপরের সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিন।
-এবার নন স্টিক প্যান গরম করে নিয়ে অল্প তেল / বাটার লাগিয়ে এক চামচ পরিমাণ (ডাল এর চামচের এক চামচ দেয়া যায়) দিয়ে মিডিয়াম আঁচে রাখুন।
-যখন বাবল ওঠা শুরু হবে তখন উল্টে দেবেন। এভাবে ১ মিনিট পর নামিয়ে নিন।
-মধু , পাকা কলা কিংবা আপনার পছন্দ মত সস দিয়ে পরিবেশন করুন !

সূত্র:-
 হেলথ কেয়ার বিডি
বিডিভিউ টোয়েন্টিফোর ডটকম

Post a Comment

ওয়েব সাইট দেখার জন্য এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ

 
কপিরাইট ©২০১৬ Health And Wellness Related Portal
Distributed By : মোহাম্মদ নাবিল . Powered by: প্লাস আইটি